বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শুরুতেই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৫৪ বার পড়া হয়েছে

স্পোর্ট ডেস্কঃ

ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারাল সফরকারী বাংলাদেশ। ওপেনিংয়ে নামেন লিটন দাস এবং ইমরুল কায়েস।

ব্যক্তিগত ৭ রান করে কেগিসো রাবাদার লাফিয়ে ওঠা বলে খোঁচা মেরে স্লিপে মার্কারামের তালুবন্দি হন ইমরুল। এর পর বেশিক্ষণ টিকতে পারলেন না লিটনও। তিনিও মাত্র ২৫ রান করে বিদায় নিয়েছেন। এখন দেখার বিষয় প্রাথমিক বিপর্যয় সামলাতে পারবেন কি পরবর্তী ব্যাটসম্যানরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ক্রিজে আছেন মুমিনুল হক ও দলপতি মুশফিকুর রহিম। মুমিনুল ৮ ও মুশফিক ৬ রানে অপরাজিত আছেন। দলীয় স্কোর ২ উইকেটে ৪৬ রান।

১ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামেন দক্ষিণ আফ্রিকা। ৬৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করেন হাশিম আমলা।

দ্বিতীয় দিনের প্রথম সেশনেই টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরির দেখা পান তিনি।   দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিতে সাবেক দলপতি গ্রায়েম স্মিথের পাশে নাম লেখান তিনি। অপরদিকে ওপেনিংয়ে নামা এলগারও ছুটেন দ্বিতীয় শতকের দিকে। কিন্তু শেষ পর্যন্ত এক রান বাকি থাকতেই মুস্তাফিজের বলে আউট হন তিনি। আউট হওয়ার পূর্বে ১৫টি চার ও তিনটি ছক্কা হাঁকিয়ে ইনিংসটি সাজান এলগার। এরপরে ক্রিজে আসেন নতুন দুই ব্যাটসম্যান। তেমবা বাভুমা এবং দলপতি ফাফ ডু প্লেসিস।   তেমবা ৩১ এবং ডু প্লেসিস ২৬ রানে অপরাজিত থাকেন। এর পরই ইনিংস ঘোষণা করা হয় প্রোটিয়াদের পক্ষ থেকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451