সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে তরুণ সমাজের উদ্যোগে তাল বীজ রোপণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৯৮ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত প্রতিরোধে নাটোরের লালপুর উপজেলার
ওয়ালিয়া তরুণ সামাজের উদ্যোগে মহাসড়ক ও গ্রামীণ রাস্তার দুই ধারে ১২শ
তাল বীজ রোপণ করা হয়েছে।
বুধবার সকালে ওয়ালিয়া ট্রাফিক মোড়রস্থ মহাসড়কের সামনে তাল বীজ
রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে
উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
এই তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন কালে উপজেলা নির্বাহী
অফিসার বলেন, প্রাকৃতি দুর্যোগ ও বজ্রপাত প্রতিরোধে তরুণদের এই
উদ্যোগ গ্রহণ করায় তাদের সকলকে ধন্যবাদ জানাই, সেই সাথে
প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বাড়ির আঙ্গীনায় ও রাস্তার ধারে সকল
কে বেশি বেশি তাল বীজ রোপণ করতে বলেন।এছাড়াও আগামীতে উপজেলা
পরিষদের উদ্যোগে উপজেলা প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এক যোগে ২৫
হাজার তালবীজ রোপন করা হবে বলেও জানা তিনি।
এসময় ওয়ালিয়া তরুণ সমাজ সামাজিক সংগঠনের উদ্যোগতা সাংবাদিক
আশিকুর রহমান, ওয়ালিয়া ইউপি’র ৪নং ওয়ার্ড সদস্য আমির হোসেন,
সাংবাদিক মোস্তফা বায়েজিদ কাদের, ওয়ালিয়া উপ-সহকারী কৃষি
কর্মকর্তা সালাউদ্দিন, ওয়ালিয়া তরুণ সমাজের সদস্য আজিবর রহমান, নাইম
ইসলাম, সবুজ হোসেন, জাহিদ, মামুন, সাদ্দাম, আনিছুর, বুরুজ, মিলন,
মানিকসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধিজন উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451