মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
“ধর্ম যারযার উৎসব সবার” সামনে আগত সনাতন ধর্মাবম্বলী হিন্দু
সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পুজা। তাই তো সারা দেশের
ন্যায় নাটোরের লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৯টি
মণ্ডপে পুজা উদযাপনের লক্ষে প্রতিটি মণ্ডপে চলছে প্রতিমা তৈরীর কাজ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মণ্ডপ গুলোতে প্রতিমা তৈরীতে কাদা মাটির
কাজ প্রায় শেষের দিকে বাঁকি রয়েছে রং তুলির কাজ। তাও দু’এক দিনের
মধ্যে শুরু হবে। কারিগররা তাদের হাতের সুনিপুণ কারু কাজ আর কাদা মাটি
দিয়ে তৈরী করেছে অপরূপ দুর্গা প্রতিমা। এদিকে দুর্গা পুজাকে সামনে
রেখে হিন্দু সম্প্রদায়ের প্রতিটা বাড়িতে বাড়িতে চলছে অতিথি
আপ্যায়নের বাহারি খাবার তৈরীর কাজ। এতে ব্যস্ত হয়ে পরেছেন হিন্দু
পরিবারের গৃহিনীরা।এই সকল খাবরের তালিকায় স্থান পেয়েছে (তিল,
নারিকেলর সঙ্গে চিনি, গুড় দিয়ে) বিভিন্ন প্রকার নাড়–, (ভুট্টা, ধান,
শাপলা, চুরুংয়ের সঙ্গে চিনি ও গুড়) মিশিয়ে জলপান, মুড়ি খই অন্যতম। তবে
বিত্তশালী পরিবার গুলো মিষ্ট, দধিসহ বিভিন্ন প্রকার পিঠা তৈরী করছেন।
এছাড়াও উৎসব কে সামনে রেখে এলাকার বিভিন্ন বিপনি বিতান গুলো
ঘুরে নানা রং ও রূপের বাহারি সব পোষাক কিনতে দেখাগেছে অনেক
বিত্তশালী হিন্দু পরিবার কে। তবে এ বছর শারদীয় দুর্গা উৎসব কে সামনে
রেখে ব্যপক ভাবে প্রস্তুতি নিয়েছেন লালপুর উপজেলা প্রশাসন। উপজেলা
প্রশাসন সূত্রে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম আমার সংবাদকে
জানান, শারদীয় পুজা অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষে লালপুর
উপজেলা প্রশাসন বদ্ধপরিকার।শারদীয় দুর্গা উৎসব কে কেন্দ্র করে এলাকায়
কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে
প্রতিটি মণ্ডপে থকবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের করা নজরদারী। আর তার
জন্য সার্বক্ষনিক পাহারায় থাকবে পুলিশ, আনছার ও গ্রাম প্রতিরক্ষা
বাহিনীর সদস্যরা। এছাড়াও পুজা চলাকালীন সময়ে প্রতিটি মণ্ডপে
সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও
জনপ্রতিনিধিদের উপরে দায়িত্ব থাকবে বলে জানা তিনি। এ বিষয়ে লালপুর
উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ভদ্র বলেন, এবছর লালপুরে শারদীয়
পুজা অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে উদযাপন হবে। আইন-শৃঙ্খলা রক্ষার জন্য বাড়তি
নিরাপত্তা ব্যবস্থা হিসেবে প্রশাসনের পক্ষ হতে প্রতিটি মন্দিরে মন্দিরে
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে উপদেষ্টা ও ইউপি সদস্যকে সভাপতি করে ১১
সদস্য বিশিষ্ট আইন-শৃঙ্খলা ও পুজা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।