বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ

ভোলাহাটে ২৬ সেপ্টম্বর দুদকের গণশুনানি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৮৯ বার পড়া হয়েছে

আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ভোলাহাট উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আগামী ২৬ সেপ্টম্বর সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে গণশুনানি অনুষ্ঠিত হবে। এ দিন উপজেলার ভূমি, সাব- রেজিষ্ট্রি, প্রকল্প বাস্তবায়ন, স্বাস্থ্য ও পঃ পঃ, সমাজসেবা, মৎস্য, যুব, পল্লী বিদ্যুৎ, প্রাথমিক, মাধ্যমিক, হিসাব রক্ষক, নির্বাচন, এলজিইডি, মহিলা বিষয়ক অফিসসহ উপজেলা প্রশাসনের অন্যান্য অফিস হতে সেবা নিতে হয়রানির শিকার হলে বা কোন ধরণের ভোগান্তির শিকার হলে গণশুনানিতে নাগরিকদের অভিযোগ তুলে ধরার সুযোগ রয়েছে। গণশুনানিতে অংশ গ্রহণ করতে যে সকল নাগরিক সুযোগ নিতে চান তারা ২৫ সেপ্টম্বরের মধ্যে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর উপপরিচালকের মোবাইল নং-০১৭১১-২৪৮৫৮৯ ও ফোন নং-০৭২১-৭৭২১৯৯তে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া ভোলাহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব হাসান আলী মোবাইল নং-০১৭১৪-২২৮২৫৬ ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির মোবাইল নং -০১৭১৩-৭২২৪৭৪তে যোগাযোগ করা যাবে বলে একটি প্রচার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া দুদকের হট লাইন নং-১০৬ এ যে কোন দুর্নীতি সংক্রান্ত অভিযোগের বিষয়ে যোগাযোগ করার অনুরোধ করেছে দুদক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451