রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

★ মানুষ এক জাত ★ কাজী জুবেরী মোস্তাক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬
  • ৫৪২ বার পড়া হয়েছে


তোমরা তো বলো ওরা নাকি হিন্দু-মুসলমান
আমিতো দেখি মানুষ ওরা জাতে সবাই সমান ,
মানুষের মাঝেই বাস করে খোদা আর ভগবান
খুঁজে দেখ ঐ বাইবেল , গীতা আর কুরআন ৷
হয়তো ওরা বিধর্মী নাস্তিক তোমার দৃষ্টিতে
কেমন আস্তিক তুমি হে মানুষকে হত্যা করে?
মানুষ হয়ে মানুষ হত্যা এ মহাপাপ সব কিতাবে বলে
এমন কিতাব আছে নাকি যেথায় হত্যা করতে বলে?
সৃষ্টির সেরা জাত আজ তুমি বলছো গলা বাজিয়ে
আর জিহাদের নামে হত্যা করছো সেই মানবতাকে,
কোন সে জাত চেনাও আজ তুমি মানুষ হত্যা করে
মানুষ হয়ে মানুষ হত্যা এ মহাপাপ সব ধর্মেই বলে ৷
খোদা ভগবান ঈশ্বর বলে ডাকছো তুমি যাকে
সেই কিন্তু বিরাজ করছে তোমার-আমার মাঝে,
সৃষ্টিকর্তা একজনই আর প্রথম আদম,হাওয়া
কোন সে জাত ছিলো তখন মানুষ জাত ছাড়া ৷
আপন স্বার্থে করেছো তোমরা মানবজাত বিভক্ত
হিন্দু,মুসলিম নামে ডাকো তাকে হাসিল করতে স্বার্থ
অন্তরালে হাসছো অট্টহাসি আজ দেখে মানুষের রক্ত
মানুষে মানুষে একজাত হবে সে আশা আজ বিলুপ্ত ৷


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451