শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিপিএলের পঞ্চম আসর সিলেটে শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৪৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর মাঠে গড়ানোর কথা ছিল ২ নভেম্বর। বেশ কিছুদিন আগে বিসিবি এ ঘোষণা দিয়েও ছিল। এবার একদিন পিছিয়ে ৩ নভেম্বর শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

আজ মঙ্গলবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আসন্ন এই আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্থানীয় দল সিলেট সিক্সার্স ও গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। প্রথম দিন আরেক ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স।

আসরে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আর খেলা শুরু হবে দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায়। অবশ্য শুক্রবারের ম্যাচ শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।

এবারের আসরের খেলা হবে তিনটি ভেন্যুতে—মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

প্রথমে সিলেট পর্ব, ৩ থেকে ৭ নভেম্বর। এর পর ১০ থেকে ২১ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, পরে ২৪ থেকে ২৯ নভেম্বর হবে চট্টগ্রামে। আবার ঢাকায় ফিরে ৮ ও ১০ ডিসেম্বর হবে এলিমিনেটর ও কোয়ালিফায়ার পর্ব। আর ১২ ডিসেম্বর মিরপুরে ফাইনাল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451