মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

ওরা রোহিঙ্গা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪২১ বার পড়া হয়েছে

ওরা রোহিঙ্গা

কাজী জুবেরী মোস্তাক
ওরা রোহিঙ্গা
ওরাই জানে ওদের কি ব্যাথা
ওরা দেখেছে বর্বরের নির্মমতা
ওরা স্বচক্ষে দেখেছে মায়ের হত্যা
দেখেছে ধর্ষিতা বোনের আত্মহত্যা ৷
ওরা রোহিঙ্গা
ওদের আজ থাকার জায়গা নেই
তবুও ওরা হারায়নি জীবনের খেই
ওরা ভেসে আসছে ঐ নাফ নদীতেই
তাই ওদের বাঁচাতে হাত বাড়িয়ে দেই ৷
ওরা রোহিঙ্গা
ওদের জন্য আর করুণা চাইনা
চাইনা মিছে কান্না কিম্বা সমবেদনা
ওদের জন্য চাই ওদের প্রাপ্য পাওনা
যা অন্তর থেকে ভালোবাসা দিয়ে কেনা ৷
ওরা রোহিঙ্গা
ওদের উদর ভর্তি এখন ক্ষুধা
আর সু চির আছে রক্ত পিপাসা
এসো ওদের বুকে দেই সাহস আশা
যেনো ওরাই দুর করে ওদেরই দুর্দশা ৷

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451