বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পিএসজির জয়রথ ছুটছেই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৩৭ বার পড়া হয়েছে

প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) জয়রথ ছুটছেই। ফরাসি লিগ ওয়ানে লিঁওকে ২-০ গোলে হারিয়েছেন নেইমার-কাভানিরা। এ নিয়ে লিগে টানা ছয় ম্যাচে জয় তুলে নিলো দলটি।অবশ্য পিএসজির এ জয়ে দক্ষতার চেয়ে ভাগ্যের সহায়তা আছে বেশি। এ ম্যাচে নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও এডিনসন কাভানির কেউই গোল করতে পারেননি। দুটি গোলই হয়েছে আত্মঘাতী।

রোববার রাতে পিএসজির মাঠে আতিথেয়তা নেয় লিঁও। তবে প্রথমার্ধে খুঁজে পাওয়া যায়নি নেইমার-এমবাপ্পে-কাভানিদের। পায়ের কারিকুরি দেখাতে গিয়ে বারবার বলের দখল হারিয়েছেন তারা। প্রথমার্ধে সাফল্য পায়নি অতিথিরাও। এতে কোনো গোল ছাড়াই বিরতিতে যায় দু’দল।বিরতি থেকে ফিরে আক্রমণ-পাল্টা আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পিএসজি-লিঁও।

৫৭ মিনিটে এর ফল প্রায় পেয়েই যাচ্ছিল প্যারিসের দলটি। তবে ২১ মিটার দূর থেকে নেইমারের নেয়া ফ্রি-কিক ডানে ঝাঁপিয়ে পড়ে দারুণ দক্ষতায় প্রতিহত করেন প্রতিপক্ষ গোলরক্ষক অ্যান্থনি লোপেজ।ভাগ্য সহায় থাকলে ৬৭ মিনিটে এগিয়ে যেতে পারতো অতিথিরা। তবে ক্রসবার কাঁপিয়ে ফিরে আসে নদমবেলের নেয়া দূরপাল্লার জোরালো শট।অবশেষে ৭৫ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পিএসজি। এসময় আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসোর ক্রসে আলতো পা লাগান কাভানি।

তা ডিফেন্ডার মার্সেলোর গায়ে লেগে ঢুকে যায় প্রতিপক্ষের জালে।এর ২ মিনিট পরই ব্যবধান বাড়ার সুযোগ পায় স্বাগতিকরা। তবে এবারো ব্যর্থ হয় তারা। ডি-বক্সে এমবাপ্পে ফাউল করায় পেনাল্টি পায় পিএসজি। কিন্তু কাভানির স্পটকিক ঠেকিয়ে দেন লোপেজ।৮৫ মিনিটে ফের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় লিওঁর। নেইমারের বাড়ানো বল ঠেলে দেন এমবাপ্পে। তা ফিরিয়ে দেন গোলরক্ষক। কিন্তু ফিরতি বল জেরেমি মোরেলের গায়ে লেগে ঢুকে যায় জালে। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে উনাই এমারির দল।এ ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে পিএসজি। আর ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোনাকো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451