বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাব্য বিলাস ব্যস্ত সময়-পার করছে জল-জীবন নিয়ে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : কাব্য বিলাস নাট্য গোষ্ঠী মহড়াতে ব্যস্ত সময়
পার করছে। দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস আগামী
অক্টোবরে দিল্লিতে অনুষ্ঠিত আর্ন্তজাতিক নাট্য উৎসবে জল-জীবন
নাটক নিয়ে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করছে। এই উৎসবকে কেন্দ্র করে
রাজধানীর দক্ষিণখান কাওলায় নিজস্ব মহড়া কক্ষে কাব্য বিলাস নিয়মিত
জল-জীবন নাটক অনুশীলন করছে।
দলের অনুশীলন দেখতে ও বিভিন্ন বিষয় দিক নির্দেশনা দেবার জন্য শুক্রবার
কাব্য বিলাসে আসেন নাট্য ব্যক্তিত্ব আসলাম শিহির। জেলেদের জীবন
যাত্রার উপর ভিত্তি গড়ে উঠেছে এই নাটকের কাহিনি। রাহুল রাজ এর রচনা
ও নির্দেশনায় জল-জীবন নাটক নিয়ে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী
আগামী ৬ অক্টোবর ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, রায়হান, উৎপল, নিপা
মোনালিসা, স্মৃতি, ইতি, পিউলি, সাগর, সুমন, মামুন, রবিউল, হৃদয় ও
আরো অনেকে।
উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য
বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১১ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক
রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক
মঞ্চায়ন করে যাচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451