বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝালকাঠিতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধায় পন্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০১৬
  • ৩৯৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতাঃ-বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলায়’ সাজা দেওয়ার প্রতিবাদে আজ সোমবার সকাল ১১টায় ঝালকাঠিতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে। পরে দলীয় কার্যালয়ের সমাবেশ করে জেলা শ্রমিকদল। শ্রমিকদলনেতৃবৃন্দ অভিযোগ করেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শ্রমিক দল। এ সময় পুলিশ চারদিক থেকে বেরিকেট দিয়ে মিছিলটি আটকে দেয়। শ্রমিকদল নেতৃবৃন্দ এর প্রতিবাদ করলে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ ধাওয়া করলে শ্রমিকদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের ভেতরে আশ্রয় নেয়। পরে দলীয় কার্যালয়ের মধ্যেই সমাবেশ করে শ্রমিকদল। জেলা শ্রমিকদলের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, সদর থানা যুবদল সভাপতি কামাল হোসেন মল্লিক, সে”ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বা”চু হাসান খান, কৃষকদলনেতা হাবিব মুন্সি ও নলছিটি উপজেলা শ্রমিকদল সভাপতি মিজানুর রহমান। সমাবেশে বক্তারা তাকের রহমানের নামে মিথ্যা, ষড়যন্ত্রমূলক মামলা ও সাজা প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার তীব্র নিন্দা জানান বক্তারা


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451