সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১৭

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি সদর উপজেলায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ে শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জেলা সিভিল সার্জন অফিসার ডা. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সানি বলেন, এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ আমরা পেয়েছি। এই সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার আপডেট মুহূর্তে পরিবর্তন হচ্ছে এবং মৃতের সংখ্যা বাড়ছে। গুরুতর আহতাবস্থায় আরও বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে নয়টার দিকে ভান্ডারিয়া থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পথে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় পৌঁছালে ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ ভবনের সামনের মোড় ঘুরতেই চাকা ফেটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় ২৫ জন যাত্রীকে উদ্ধার করা হলেও এর মধ্যে ১৭ জন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। নিহতদের পরিচয় জানা যায়নি।

সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, যাত্রীবাহী বাসটি উল্টে পুকুরে পড়ে গেলে এখন পর্যন্ত ১৭ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। আহত আরও কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যেও মুমূর্ষু অবস্থায় কয়েকজনকে দেখা গেছে। বাসের ভেতরে কতজন যাত্রী আটকে আছেন, তা ধারণা করা যাচ্ছে না। গাড়িটি উদ্ধারের পর বিস্তারিত বলা যাবে।

উদ্ধারকাজ চলমান রেখেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এই ঘটনায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান, জেলা পুলিশ সুপার আফ্রুজুল হক টুটুল, জেলা সিভিল সার্জন অফিসার ডা. জহিরুল ইসলাম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451