বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরের ফুলবাড়িতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭
  • ৪০৯ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী ও
জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার ৯৯ টি ওয়ার্ডে
উপজেলা আওয়ামীলীগের মাসব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে ওয়ালিয়া
ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে উপজেলা ফুলবাড়ি মডেল হাইস্কুল মাঠ প্রাঙ্গণে ফুলবাড়ি
৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর -১ (লালপুর-
বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ
অতিথি হিসেবে ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য উপাধ্যক্ষ
বাবুল আক্তার, নটোর জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহেল সাফি টুকু, লালপুর
থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়াক সম্পাদক মোস্তাফিজুল আলম,
লালপুর থানা আওয়ামীলীগের সদস্য আব্দুস সাত্তার হিরু, ওয়ালিয়া ইউপি
চেয়ারম্যান আনিছুর রহমান মাষ্টার,ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আক্তারুজ্জামান, ওয়ালিয়া হাকিমুন্নেছা
বালিকা উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের অধ্যক্ষ রাকিব হোসেন, লালপুর থানা
যুবলীগের সহ-সভাপতি মিলটন হোসেন, ফুলবাড়ী ৩নং ওয়ার্ড
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ওয়ালিয়া ইউনিয়ন
সেচ্ছাসেব লীগের সহ-সভাপতি শরীফ আহম্মেদ, ওয়ালিয়া ৪নং ওয়ার্ড
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সরকার সুজন প্রমুখ। এছাড়াও
ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তি ও এলাকার
সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনজাত করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451