সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে দুই যুবলীগ নেতার বিরুদ্ধে কিশোরি কে
ধর্ষণের অভিযোগে দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা
হলেন- নওগাঁ ইউনিয়ন যুবলীগের ৬নং ওয়ার্ড সহ-সভাপতি ও
উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকুয়াদিঘী গ্রামের আবু তালেবের
ছেলে আনিছুর রহমান (৩২) ও ইউনিয়ন যুবলীগের তথ্য বিষয়ক
সম্পাদক একই গ্রামের সাইদুর রহমানের ছেলে মহির উদ্দিন(৩০) ।
বিষয়টি তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি মো.আনোয়ার হোসেন
খাঁন নিশ্চিত করেছেন । তিনি শুক্রবার বেলা এগারোটার দিকে এ
প্রতিনিধি কে জানান,মঙ্গলবার রাতে সংগঠনের জরুরী সভায় তাদের
কে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয় । উল্লেখ্য: দুই যুবলীগ
নেত গত মঙ্গলবার রাতে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার রানীগ্রামের
এক কিশোরি কে (১৪) তুলে নিয়ে মহিষলুটির বিদ্যাধর এলাকায়
ধর্ষন করেন। পরে বুধবার এ ব্যাপারে তাড়াশ থানায় ধর্ষিতা বাদী হয়ে
একটি মামলা করেন এবং একই দিন পুলিশ অভিযান চালিয়ে ওই দুই
যুবলীগ নেতা কে গেপ্তার করেন। এদিকে তাড়াশে কিশোরী ধর্ষনের
মেডিকেল পরীক্ষায় আলামত মিলেছে বলে পুলিশ জানায়।#