শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ত্রাণের চাল পাচারের সময় দুইজন আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ৪২৪ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাইয়ে ত্রাণের চাল পাচারকালে ১২৮ বস্তা চালসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেল ৫টার দিকে  ট্রলিযোগে চালগুলো পাচারের সময় আত্রাই রেলওয়ে বাইপার (দক্ষিণ) থেকে এদের আটক করা হয়।

জানা যায়, আজ উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন কাশিয়াবাড়ি বাজার থেকে ১২৮ বস্তা (প্রতিটিতে ৩০ কেজি করে) চাল বোঝাই ট্রলি আত্রাইয়ের দিকে আসতে থাকে। সংবাদ পেয়ে আত্রাই থানার এসআই ফিরোজ মিয়া ও এএসআই এনায়েত ফোর্সসহ অভিযান চালিয়ে চালসহ ট্রলি চালক উপজেলার সদুপুর গ্রামের ফেরদৌসের ছেলে পিন্টু (৩৫) ও হেলপার মোনাক্কার ছেলে বিপ্লবকে (১৮) আটক করেন।

আত্রাই থানার ওসি বদরুদ্দোজা বলেন, চালের গায়ে তো লেখা নেই কিসের চাল, তবে ত্রাণের চাল মনে করেই আমরা আটক করেছি। তদন্ত করলেই বেরিয়ে আসবে কিসের চাল, কোথায় যাচ্ছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451