সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিংড়া ও নলডাঙ্গায় বন্যা পরস্থিতি আরো অবনতি লক্ষাধিক মানুষ পানিবন্দি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৪০৬ বার পড়া হয়েছে

 

নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের সিংড়া ও নলডাঙ্গায় বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। গত
২৪ঘন্টায় আত্রাই নদীর পানি বিপদসীমার ৭১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি
প্রবাহিত হচ্ছে। এতে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।
সিংড়া পৌরশহর সহ ৬টি ইউনিয়নের ৫০হাজার মানুষ পানি বন্দি হয়ে
পড়েছে। বন্যা দূর্গত এলাকার মানুষদের জন্য সাতটি বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ইতোমধ্যে শোলাকুড়া দাখিল
মাদরাসায় আশ্রয় নিয়েছে বানভাসি মানুষরা। বন্যায় প্লাবিত হওয়ায় ৩টি
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে বন্যা দূর্গতদের
জান-মাল রক্ষার্থে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, উপজেলা
চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউএনও মোহাম্মদ নাজমুল আহসান, পৌর মেয়র
জান্নাতুল ফেরদৌস সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা পরিদর্শন
করছেন।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল আহসান বলেন,
বর্তমানে আত্রাই নদীর পানি বিপদসীমার ৭১ সে:মি ওপর দিয়ে প্রবাহিত
হচ্ছে। বন্যার্তদের জন্য সিংড়া দমদমা সরকারি গার্লস, পাঙ্গাশিয়া,
কতুয়াবাড়ী, নিংগইন ও জোড়মল্লিকা উচ্চ বিদ্যালয়, বিলচলন ও মহেশচন্দ্রপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শোলাকুড়া আলিম মাদ্রাসায় আশ্রয়
কেন্দ্র খোলা হয়েছে। বর্ন্যায় প্লাবিত হওয়ায় আরো ৩টি শিক্ষা প্রতিষ্ঠান
বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে বন্যার্ত মানুষের জন্য আইসিটি
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক
ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।
অপরদিকে, জেলার নলডাঙ্গা উপজেলার বারনই নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে
প্রবাহিত হওয়ায় তিন ইউনিয়নের অন্তত আড়াই হাজার মানুষ পানিবন্দি
হয়ে পড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেরার, বাশিলা পূর্ব পাড়া,
দক্ষিন পাড়া, বিলজোয়ানী, পাটুল, ভুষনগাছা সহ অন্যাণ্যে এলাকা প্লাবিত
হয়ে পড়েছে। এছাড়া পানি ঢুকতে শুরু করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।
নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা রেজা হাসান বলেন, সকাল থেকে
বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। এখন পর্যন্ত নদিতীরবর্তী এলাকায়
আড়াই হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জরুরী তালিকা তৈরী করে বণ্যা
দূর্গতদের মাঝে ত্রাণ সহায়তার জন্য জেলা প্রশাসক বরাবার জানানো
হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451