মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। আত্রাই নদীতে গত
দু’দিনে অস্বাভাবিক ভাবে পানি বৃদ্ধি পেয়েছে। আত্রাই উপজেলা
নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানি বাড়তে থাকায় জলমগ্ন হয়ে পড়ছে
রাস্তাঘাট। ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ। পানিবন্ধি লোকজন গরু,
বাছুর সরিয়ে নিয়ে উঁচুস্থানে আশ্রয় নিয়েছে।
ইতিমধ্যে আত্রাই নদীর বেড়িবাঁধের ভাঙা ৫টি স্থান দিয়ে পানি ঢুকে
আবারও ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। নতুন করে বন্যা দেখা দেওয়ায় এসব
এলাকার মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
আজ সকালের তথ্য অনুসারে উপজেলার আরো নতুন ২০টি গ্রাম বন্যার পানি
ঢুকে পড়েছে। পাঁচুপুর হাফিজুল ডাক্তার বাড়ীর সামনে ও তেতুলিয়া বন্যা
নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে গেছে। শিকারপুর জগদাশ এলাকায় বন্যা নিয়ন্ত্রন
বাঁধের অবস্থা বিপদজনক, সেখানে যে কোন সময় ধসে যাওয়ার আশংকা
রয়েছে।
উপজেলা কৃষি অফিসার কে এম কাওসার হোসেন বলেন, আত্রাই নদীর বেলী ব্রীজ
পয়েন্ট পানি বিপদসীমার ৭০ সে:মি: উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি
আরও বলেন প্রাথমিকভাবে ২ হাজার ৯৫ হেক্টর জমির আউশ ও আমন ধানসহ
সবজি ক্ষেত ক্ষতিগ্রস্থ হওয়ার তালিকা প্রস্তুত করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭টি মাধ্যমিক
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে। সমসপাড়া উচ্চ বিদ্যালয়,
বড়সাঁতা উচ্চ বিদ্যালয় পাইকড়া উচ্চ বিদ্যালয়, শাহাগোলা পানি ঢুকায়
প্রতিষ্ঠান বন্ধ হবার উপক্রম।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান বলেন, বন্যার পানি
অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। বন্যা কবলিত মানুষের মাঝে শুকনো খাবার,
বিশুদ্ধ পানি সরবরাহসহ মনিটরিং কমিটির গঠন করা হয়েছে।
মোঃ রুহুল আমীন