মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী
যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা
পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক
প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভায়
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত
কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)
আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু,
গোপালপুর পৌর মেয়র নজরুল ইসলাম মেয়র, উপজেলা অওয়ামী লীগের সভাপতি
আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা
আওয়ামীলীগের সদস্য ফিরোজ আল হক ভুঁইয়া, উপজেলা দুর্নীতি
প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ ।এদিকে সকালে
উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ ও ইসলামিক ফাউন্ডেশন লালপুর শাখার
আয়োজনের আলোচনা সভা, মিলাদ মাহফিল ওহামদ নাত-গজল ও কিরাত
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । পরে ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়, ওয়ালিয়া
হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ উদ্যোগে র্যালী বের হয়।
এসময় উপস্থিথ ছিলেন ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান
(মাষ্টার), ওয়ালিয়া ইউপি সচিব মিজানুর রহমান, ওয়ালিয়া ইউপি ৪নং
ওয়ার্ড সদস্য আমির হোসেন, ৫নং ওয়ার্ড সদস্য বাবুল আক্তার, ওয়ালিয়া
৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুনির হোসেন, সাধারণ সম্পাদক
সুজন আহম্মেদ, ইউনিয়ন সেচ্চাসেবক লীগের সহ-সভাপতি শরিফ
আহম্মেদ প্রমুখ। এছাড়াও এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দরা।