বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে হতাশ করলেন মেজবাহ আহমেদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৫ আগস্ট, ২০১৭
  • ২৭৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক ,

মাত্র কদিন আগেই দ্রুততম মানবের শিরোপা জিতেছেন মেজবাহ আহমেদ। দেশের মাটিতে টানা ষষ্ঠবার এই পুরস্কার জিতেই লন্ডনে যান বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। ভালো কিছু করবেন এই প্রত্যাশায় গিয়ে কোনো সাফল্য পাননি তিনি। সবাইকে হতাশ করেছেন এই দেশসেরা অ্যাথলেট।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টে নিজের সেরা টাইমিংয়ের কাছাকাছিও যেতে পারেননি। ১১ দশমিক ৮ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করা মেজবাহ হিটের আগে প্রিলিমিনারি রাউন্ড থেকে ছিটকে পড়েছেন।

অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ডে ২৮ প্রতিযোগীর মধ্যে ১৯তম হন মেজবাহ।

মেজবাহর ব্যক্তিগত সেরা টাইমিং ছিল গত এসএ গেমসের ১০ দশমিক ৭২ সেকেন্ড। আর কিছুদিন আগে জাতীয় সামার অ্যাথলেটিকসে ছিল ১০ দশমিক ৩০ সেকেন্ড। কিন্তু লন্ডনে তার ধারেকাছেও যেতে পারেননি।

অথচ টানা ছয়বার দেশের দ্রুততম মানবের খেতাব জিতেছেন তিনি। তিনটি জাতীয় মিট ও তিনটি সামার মিটে সেরা হয়েছিলেন তিনি। সেই তিনিই কিনা বিশ্ব অ্যাথলেটিকস মিটে গিয়ে চরম হতাশ করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451