অনলাইন ডেক্স:
নাটোরের বাগাতিপাড়ায় বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যাক্তা এক নারীকে ধর্ষনের
মামলার প্রধান আসামী মার্সেল শো রুমের দয়ারামপুর শাখার স্বত্বাধিকার
মোস্তাফিজুর রহমান ওরফে সুজনকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার দুপুরে
দয়ারামপুরের ওই শো রুম থেকে তাকে গ্রেফতার করে। আটক কৃত সুজন নাটোরের লালুপর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের
বিশিষ্ট গুর ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সামাদের ভাতিজা ও ওয়ালিয়া কারিগর পাড়ার
মুকুল হোসেনের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই খাইরুল ইসলাম জানান, সুজনের বিরুদ্ধে গত
২৫ জুলাই উপজেলার নড়ই গাছা গ্রামের এক নারী বাদি হয়ে ধর্ষনের অভিযোগে
মামলা করেন। মামলায় স্বামী পরিত্যাক্তা ওই নারী অভিযোগ করেন, তিন বছর পুর্বে
দয়ারামপুরের মার্র্সেল শো রুম থেকে কিস্তিতে একটি ফ্রিজ ক্রয় করেন। সেখানে
মোবাইল নাম্বার রেখে দেন সুজন। ওই মোবাইল নাম্বরের সুত্র ধরে ওই নারীর সাথে
ফোনে আলাপ শুরু করেন তিনি। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৫ জুলাই ভোর
রাতে নারীর বাড়িতে এসে ধর্ষন করে সুজন। এঘটনায় ওইদিন দুপুরে ওই নারী বাদি
হয়ে থানায় ধর্ষন মামলা করেন। ওই মামলায় শনিবার দুপুরে সুজনের মার্সেল শো রুম
নামের টিভি ফ্রিজের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো
বলেন, সুজন এর আগেও দুইটি বিয়ে করেছেন বলে জেনেছেন।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) স্বপন কুমার চৌধুরী বলেন,
গ্রেফতারের পর আটক ব্যাবসায়ী সুজনকে নাটোর জেলহাজতে প্রেরণ করা
হয়েছে।