মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি:
পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারী রাজস্ব খাত
থেকে প্রদানের দাবিতে সোমবার নাটোরের লালপুর উপজেলার গোপালপুর
পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্ম
বিরতি পালন করে ।
বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন নাটোর জেলা কমিটির
ডাকে অনুষ্ঠিত কর্ম বিরতি চলাকালে বক্তব্য রাখেন পৌর মেয়র নজরুল ইসলাম,
কাউন্সিলর আব্দুল বারি বাবলা, গোপালপুর পৌর কর্মকর্তা-কর্মচারী
এ্যাসোসিয়েশনের সভাপতি আনিছুর রহমান, সহ-সভাপতি সহিদুল ইসলাম,
সাধারণ সম্পাদক মকবুল হোসেন, জেলা কমিটির সদস্য জুয়েল ইসলাম প্রমূখ।