শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিশ্বকাপ ফাইনালে ৯ রানে হারলো ইংল্যান্ডের কাছে ভারতের মেয়েরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ২৮০ বার পড়া হয়েছে

 

স্পোর্টস ডেস্ক,

বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৯ রানে হেরে গেলো ভারতের মেয়েরা।সোমবার লর্ডসে টস জিতে প্রথম ব্যাট করে ইংল্যান্ড। ৫০ ওভারের শেষে ৭ উইকেটে ২২৮ রান তোলে ইংল্যান্ডের মেয়েরা।

২৪ ও ২৩ রান করেন যথাক্রমে ইংল্যান্ডের দু’ওপেনার উইনফিল্ড ও বেমন্ট। সর্বোচ্চ রান করেন স্কাইভার। তিনি করেন ৫১ রান। ৪৫ রান করেন টেলর। শেষ দিকে ৩৪ রানের ইনিংস খেলেন ব্রান্ট।দুর্দান্ত বল করেন ভারতের ঝুলন গোস্বামী। ১০ ওভারে ২৩ রান দিয়ে ৩ টি মেডেন ওভার নিয়ে ৩টি উইকেট নেন।জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ রান দূরে থাকতেই থেমে যায় ভারতের ইনিংস। ওপেনার রাউত করেন ৮৬ রান। আরেক ওপেনার মান্ধানা অবশ্য ০ রানেই আউট হয়ে যান। অধিনায়ক মিতালি রাজ করেন ১৭ রান।হরমনপ্রিত কৌর করেন ৫১ রান। কৃষ্ণমূর্তি খেলেন ৩৫ রানের ইনিংস। এরপরই ২১৯ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। শেষ পর্যন্ত ৯ রানে হেরে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতের মেয়েদের।ইংল্যান্ডের অ্যানিয়া শ্রাবসলে ৬টি ও অ্যালেক্স হার্টলে ২টি উইকেট শিকার করেন।ইতিহাস গড়তে পারলো না ভারত! মহিলা ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়নের স্বাদ পেলো না ‘উইমেন ইন ব্লু’৷ মিতালি-ঝুলনদের হাত ধরে লর্ডসে ৮৩’র স্মৃতি ফিরলো না৷ ৩৩ বছর পর লর্ডসের ব্যালকনিতে কপিল দেবের জায়গায় বিশ্বকাপ মিতালি রাজের হাতে বিশ্বকাপ দেখার ইচ্ছেপূরণ হলো না ভারতবাসীর৷


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451