সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশের একটি আলোচিত হত্যা মামলার আসামীকে পুলিশ
ঢাকা থেকে গ্রেপ্তার করেছে। এ সময় তার হেফাজত থেকে অপহৃত একটি
শিশুও উদ্ধার হয়েছে।
গ্রেপ্তার কৃত বাচ্চু সেখ (৪২) তাড়াশ উপজেলার রাধাকান্তপুর গ্রামের
আবুল সেখের ছেলে এবং উদ্ধার হওয়া শিশু নাঈম (৭) রায়গঞ্জ উপজেলার বেতুয়া
গ্রামের বাবলু মিয়ার ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর রহমান জানান, গ্রেপ্তার বাচ্চু ২০১৫
সালের ডিসেম্বরে তার নিজ গ্রামের সাইফুল ইসলামকে হত্যা করে মটর
সাইকেল ছিনতাই করেছিল। ঘটনার পর ছিনতাই হওয়া মটর সাইকেল উদ্ধার
করা সম্ভব হলেও বাচ্চু পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার
গাজিপুরের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাড়াশ থানা এস আই
ফিরোজুল ইসলাম ও এ এস আই আখেরুল ইসলাম সহ পুলিশের একটি টিম
শনিবার সকাল ১১টার দিকে বাচ্চুকে গ্রেপ্তার করে। অভিযানকালে তার
হেফাজত থেকে অপহৃত শিশু নাঈমকেও উদ্ধার করা হয়। উদ্ধার কৃত শিশু নাঈম
আসামী বাচ্চু’র স্ত্রীর বড় বোনের ছেলে। নিজের স্ত্রীর সাথে বনিবনা না
হওয়ায় শিশুটিকে অপহরন করে জিম্মি করেছিল বাচ্চু। গ্রেপ্তার ও উদ্ধার
অভিযানের পর তাদের থানায় নিয়ে আসা হয়েছে।