সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিংড়ায় এক কৃষকের জমি দখলের অপচেষ্টা প্রাণ নাশের হুমকি : থানায় জিডি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ১৯০ বার পড়া হয়েছে

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় এক কৃষককে প্রাণ নাশের হুমকি ও তার জমি দখলের
অপচেষ্টার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে সিংড়া থানায় জি ডি করা হয়েছে।
শুক্রবার কৃষক আলহাজ্ব জসিম উদ্দিন তার জীবনের নিরাপত্তা ও ক্রয়কৃত
ভোগদখলীয় ভূমি রক্ষার্থে সিংড়া থানায় এই জি ডি করেন বলে জানা
গেছে।
জি ডি সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার আধঘোলা মাঠে ৪ একর ৯০
শতক জমি ক্রয় করে প্রায় ৩০বছর যাবত ভোগ দখল করে আসছেন কৃষক
আলহাজ্ব জসিম উদ্দিন ও তার পরিবার। গত ১৪ জুলাই সকাল ৮টায় আধঘোলা
গ্রামের এলাহী বকসের ছেলে আব্দুর রহিম এর নেতৃত্বে ওই জমি জবর দখলের
চেষ্টা করে এবং কৃষক আলহাজ্ব জসিম উদ্দিনকে হুমকি প্রদান করা হয়। পরে
১৮ জুলাই উভয় পক্ষকে থানায় ডাকা হলে বিবাদীগণের কাছে ওই জমির কোন
কাগজপত্র না থাকায় উভয় পক্ষকে স্থিতিশীল অবস্থা বজায় রাখার নির্দেশ দেন
সিংড়া থানা পুলিশ।
এর পরও একটি স্বার্থাণেষী মহল তাদের জমি দখলের পায়তারা করছেন বলে
অভিযোগ করেন কৃষক আলহাজ্ব জসিম উদ্দিন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জিডি
দায়েরের সত্যতা স্বীকার করেছেন। তদন্ত শেষে জিডির বিষয়ে ব্যবস্থা গ্রহনের
আশ্বাস দেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451