বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার ৪৩ সে.মি. উপরে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

সোহেল রানা সোহগ.সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তিস্তা নদীতে

ভারতের গজল ডোবা ব্যারেজের অধিকাংশ গেট খুলে দেয়ায় যমুনা নদীতে পানি

বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ১০

সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত

হচ্ছে। আগামী ৩-৪ দিন যমুনা নদীতে আরও পানি বৃদ্ধি হতে পারে বলে আশঙ্কা

করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। এছাড়া অভ্যš—রীণ নদী করতোয়া,

হুরাসাগর, ফুলজোড়, ইছামতি নদীতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

ভারি বর্ষণ, পাহাড়ি ঢল ও নদীভাঙনের কারণে জেলার কাজিপুর, শাহজাদপুর,

চৌহালী, বেলকুচি ও সিরাজগঞ্জ সদর উপজেলার ৪৮টি ইউনিয়নের প্রায় ল¶াধিক

মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সেই সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। পানি

বাড়ার কারনে আমন ধান ও পাটের ব্যাপক ¶তি হয়েছে। নদী তীরবর্তী এলাকায় ফসলী

জমি পানিতে ডুবে গেছে। বন্যা কবলিত মানুষ বাড়ি-ঘর ছেড়ে বাঁধে আশ্রয়

নিয়েছে।

শাহজাদপুর উপজেলায় মিল্ক ভিটার খামারীরা গর“ নিয়ে বিপাকে পড়েছেন।

অধিকাংশ বাথান গুলো বন্যার পানিতে ডুবে গেছে। চরম দুর্ভোগে দিন

কাটাচ্ছে বানভাসিরা।

সিরাজগঞ্জ সদর উপজেলার কাটা ওয়াপদা এলাকার আমেনা বেগম বলেন বাড়ি-ঘর

পানিতে ডুবে গেছে। থাকার জায়গা নাই। ছেলে মেয়ে নাই। অন্যর বাড়ি বাড়ি

সাহায্য তুলে কোন মতে দিন কাটছে। সরকারী ভাবে এখনও কিছুই পায়নি।

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীদুল ইসলাম

বলেন, সয়দাবাদে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুর“ হয়েছে।

প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল ও শুকনা খাবার বিতরণ করা হয়।

সোমবার দুপুরে সয়দাবাদ ইউনিয়নে বন্যাদুর্গত ১৫০টি পরিবারের মাঝে এই

ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক কামর“ন নাহার সিদ্দীকা।

সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর

রহমান খোকা বলেন, রা¯—া ঘাট থেকে শুর“ করে শি¶া প্রতিষ্ঠান গুলো পানির নিচে

তলিয়া যাওয়াতে রা¯—া ঘাটের বিপর্যয় হয়েছে। তাতে পরিবহন ব্যবস্থা ধ্বংস।

অনেক শি¶া প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বন্যা কবলিত ৪শ পরিবারকে

ইতিমধ্যে ত্রান সামগ্রী পৌছে দেয়া হয়েছে।

জেলা ত্রাণ ও পুনবাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, বন্যা কবলিত মানুষের জন্য

২০ মে.টন চাল ও নগদ ১লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। জেলা প্রশাসক এগুলো বিতরন

করছেন।###


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451