বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভবন নির্মাণ হলেও চালু হয়নি তাড়াশ ফায়ার সার্ভিস ষ্টেশন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকে ঃ

দীর্ঘ এক বছরের বেশী অতিক্রান্ত হলেও লোক বল নিয়োগ না হওয়া ও

প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় এখনও চালু হয়নি তাড়াশ উপজেলা

নবনির্মিত তাড়াশ উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন।

উল্লেখ্য, গত ২০১৫ সালে তাড়াশ সদর হাসপাতালের দক্ষিণে তাড়াশ-

ভূইয়াগাঁতী সড়কের পাশে সরকারের গণপূর্ত অধিদপ্তর কর্তৃক এ

ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মিত হয়। একই সময়ে রায়গঞ্জ উপজেলায়

অনুরূপ ফায়ার সার্ভিস ষ্টেশন তৈরি হয়ে তা ইতোপূর্বেই কার্যক্রম

শুরু হয়েছে। এদিকে তাড়াশ উপজেলার ক্ষেত্রে এর বিলম্বের কারণ রহস্যজনক।

সংশ্লিষ্ট বিভাগীয় সূত্রে জানা যায়, তাড়াশ ফায়ার সার্ভিস ষ্টেশনের

মূল কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে

উদ্বোধন হওয়ার কথা থাকলেও ২০১৭ সালের জুলাই মাসেও চালু হচ্ছে না

তাড়াশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস।

বহু প্রতীক্ষিত তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস

নির্মাণ সম্পন্ন হওয়ায় এলাকা। কিন্তু এর উদ্বোধন না হওয়ার কারণে

কার্যক্রম চালু হচ্ছে না। ফলে তাড়াশ উপজেলাবাসী এর সুফল ভোগ করতে

পারছে না। একারণে বর্তমানে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে তা

নির্বাপনের কোন পদক্ষেপ না নিতে পারায় এলাকাবাসি হতাশা প্রকাশ

করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের

জন্য সুদৃষ্টি কামনা করেছেন তাড়াশ উপজেলাবাসী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451