বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গালি দিয়ে নিষিদ্ধ রাবাদা!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ জুলাই, ২০১৭
  • ২৭৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:

গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে কেপটাউনে শ্রীলঙ্কান ক্রিকেটার নিরোশান ডিকভেলার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন কাগিসো রাবাদা। নিয়ম অনুযায়ী পরবর্তী চব্বিশ মাসের মধ্যে আর কোনো ডিমেরিট পয়েন্ট যোগ হলেই নিষিদ্ধ হবেন। তা হয়েছেও, ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে গালি দিয়ে আরেকটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। তাই এক টেস্ট ম্যাচ নিষিদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার এই তরুণ পেসার।

ম্যাচ রেফারি জেফ ক্রো জানিয়েছেন, গত বৃহস্পতিবার লর্ডস টেস্টের প্রথম দিনে স্টোকসকে আউট করার পর ‘অকথ্য ভাষায়’ গালি দিয়েছিলেন রাবাদা। এর শাস্তি হিসেবে ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে, এর সঙ্গে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।

এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় ট্রেন্টব্রিজ টেস্টে খেলতে পারবেন না এই প্রোটিয়া পেসার। ব্যাটসম্যানকে গালি দেওয়ায় শব্দটি মাইক্রোফোনের মাধ্যমেই শোনা গেছে। যেটি ছিল অত্যন্ত আপত্তিকর। রাবাদা দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা পেসার মাত্র ১৭ টেস্ট খেলে উইকেট ৭১ নিয়েছেন। আর লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ২৮ ওভারে ১২৩ রান খচর করে তুলে নেন তিন উইকেট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451