শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কোহলির সেঞ্চুরিতে সিরিজ জিতলো ভারত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৭ জুলাই, ২০১৭
  • ২৬৮ বার পড়া হয়েছে

 স্পোর্টস ডেস্ক:

বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেলো ভারত। দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন কোহলি। তার শতকে ভর করে পঞ্চম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে টিম ইন্ডিয়া। তাতে পাঁচ ম্যাচের সিরিজটি ৩-১ ব্যবধানে জিতে নিল ভারত।

জ্যামাইকার সাবিনা পার্কে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। কিছুটা ধীর গতির ব্যাটিং করে ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রান তোলে ক্যারিবিয়ানরা। জবাবে ৩৬.৫ ওভারেই (৭৯ বল হাতে রেখে) মাত্র ২ উইকেট খুইয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। দলীয় ৫ রানের মাথায় বিদায় নেন দুর্দান্ত ফর্মে থাকা শিখর ধাওয়ান (৪)। দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় ভারত। বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে মিলে দলের স্কোরশিটে জমা করেন ৭৯ রান।

দলীয় ৮৪ রানে রাহানেও (৩৯) বিদায় নেন। তারপরও জয়ের বন্দরে পৌঁছতে তেমন কোনো বেগ পেতে হয়নি ভারতকে। কোহলি করেছেন সেঞ্চুরি। ১১৫ বলে ১২টি চার ও দুটি ছক্কার সাহায্যে খেলেছেন হার না মানা ১১১ রানের ইনিংস।

বলার অপেক্ষা রাখে না যে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন কোহলি। ভারতের আরেক অপরাজিত ব্যাটসম্যান দিনেশ কার্তিক (৫০*)। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একটি করে উইকেট ঝুলিতে জমা করেছেন আলজারি জোসেফ ও দেবেন্দ্র বিশু।

এর আগে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের সূচনাটা ভালোই ছিল। স্বাগতিকরা ধাক্কা খায় দলীয় ৩৯ রানে। এ সময় বিদায় নেন ২০ বলে ৯ রান করা এভিন লুইস। ক্যারিবিয়ানদের পক্ষে একমাত্র হাফ সেঞ্চুরিয়ান শাই হোপ। করেছেন ৫১ রান।

দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান এসেছে শাইয়ের ভাই কাইল হোপের ব্যাট থেকে। অধিনায়ক জেসন হোল্ডার করেছেন ৩৬ রান। রোভমান পাওয়েল নামের পাশে যোগ করেন ৩১ রান।

ভারতের সেরা বোলার মোহাম্মদ সামি। ৪৮ রান খরচায় পকেটে জমা করেছেন ৪ উইকেট। আরেক পেসার উমেশ যাদব লাভ করেছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন কেদার যাদব ও হার্দিক পান্ডিয়া।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর সিরিজ সেরার পুরস্কার জিতেছেন আজিঙ্কা রাহানে। এরপর ৯ জুলাই একমাত্র টি-টোয়েন্টি খেলতে দুই দল মুখোমুখি হবে সাবিনা পার্কে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451