শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুদাসপুরে ইভটিজিং ও মারপিট করায় আটক তিন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২ জুলাই, ২০১৭
  • ২০০ বার পড়া হয়েছে
হাতীবান্ধা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক আটক

 

গুরুদাসপুর প্রতিনিধি:

রবিবার বিকেল ৫টায় নাটোরের গুরুদাসপুরে ইভটিজিং ও পারিবারিক কলহের জেড় ধরে মারাপিটের ঘটনায় তিনজনকে

আটক করেছে থানা পুলিশ।

পারিবারিক সুত্রে জানা যায়, গুরুদাসপুর পৌর সদরের গাড়িষাপাড়া জামাল মল্লিকের বখাটে ছেলে রিয়েল ও সহপাঠি

সাহাপুরের আতিক অষ্টম শ্রেণীতে পড়ুয়া দুই (বোন) ছাত্রীকে প্রায়ই স্কুলে যাওয়া আসার পথে কু-প্রস্তাব দিতো।

শনিবার বিকেলে (স্কুলছাত্রী) ওই দুই বোন খালাতো ভাইকে নিয়ে বাহিরে বেড়াতে গেলে বখাটেরা তাদেরকে অকথ্য

ভাষায় কথা বলে। এতে প্রতিবাদ করলে বখাটেরা তাদের খালাতো ভাইকে মারপিট করে। পরে রাত ৯টার দিকে ছাত্রীর মা

নিলুফা বেগম, বাবা শফিকুল ইসলাম, বাক প্রতিবন্ধী চাচা আব্দুল হক ও রেজেকুল অভিভাবকদের জানাতে গেলে

বখাটে রিয়েলের বড় ভাই জুয়েল ও বাবা জামাল মল্লিকসহ পরিবারের অন্যান্য সদস্যরা তাদেরকে কাঠের বাটাম ও বাঁশের

লাঠি দিয়ে মারপিট করে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ছাত্রীর

বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে গুরুদাসপুর থানায় অভিযোগ দিলে জামাল মল্লিক, বখাটে রিয়েল ও তার বন্ধু

আতিকুলকে আটক করে গুরুদাসপুর থানা পুলিশ।

স্থানীয় সুত্র জানায়, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসার এক পর্যায়ে ওই মারপিটের ঘটনা ঘটে।

এদিকে জামাল মল্লিক জানান, পারিবারিক কলহের কারনে মারামারি হয়েছে। ইভটিজিং এর কোন ঘটনা ঘটেনি।

গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) তারেকুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর তিনজন আসামীকে গ্রেফতার করা

হয়েছে। মামলা রুজু করে তাদের নাটোর জেল হাজতে পাঠানো হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451