সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর বাগাতিপাড়ার দরিদ্র মেধাবী সজনীকে ল্যাপটপ দিলেন ইউএনও

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০১৭
  • ১৯০ বার পড়া হয়েছে

মোঃ মঞ্জুরুল আলম মাসুম, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি,

বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর নাটোরের বাগাতিপাড়ায চলতি

বছর এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পাওয়া সেই দরিদ্র মেধাবী

সজনীকে ল্যাপটপ উপহার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী

সেখ। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সজনীর হাতে এ ল্যাপটপ তুলে দেন। নানা

প্রতিকুলতার বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করেও জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখা

সজনীর এসএসসি পাশের পেছনের মানবিক গল্প সম্প্রতি বিভিন্ন

গনমাধ্যমে প্রকাশ পায়। দিনমুজুরের মেয়ে হয়েও জীবনযুদ্ধে নেমে শত বাধা

পেরিয়ে সজনীর বিশেষ কৃতিত্বের খবর পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা

লিয়াকত আলী সেখ ওই দিন সাংবাদিকদের ডেকে সজনীকে সহযোগীতার

ঘোষনা দিয়েছিলেন। সে মোতাবেক তিনি স্থানীয় নাটোর-১ আসনের

সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালামের সাথে যোগাযোগ করে

ল্যাপটপের ব্যবস্থা নেন। এরপরই আনুষ্ঠানিকভাবে তার হাতে এ ল্যাপটপ তুলে

দেওয়া হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবিব জিতু, প্রেস

ক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন, সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম মাসুম,

সজনীর মা নাজমা বেগম উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451