রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিরাজগঞ্জে প্রাইভেট কারসহ তিন ইয়াবা ব্যবসায়ী আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০১৭
  • ১৮৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় প্রাইভেট

কারসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়

তাদের কাছ থেকে ২৫শ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ বোতল

ফেন্সিডিল উদ্ধার করা হয়।

সোমবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের

সলঙ্গার হরিণচড়া এলাকায় প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে

ইয়াবাসহ তাদের আটক করা হয়। প্রাইভেট কার নম্বর (ঢাকা

মেট্রো-ঘ- ১১২৩৪৬)।

আটককৃতরা হলেন ওয়াহেদুজ্জামান (২৮) পাবনা সদরের রামচন্দ্রপুর

মন্ডলপাড়া এলাকার হামিমুজ্জামানের ছেলে, ঝুমন সেখ (৩০)

রাধানগর গ্রামের মৃত দুলাল সেখের ছেলে ও চালক শামীম হোসেন

(৩৮) শালগাড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল

কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাইভেট কারযোগে

ঢাকা থেকে ইয়াবা নিয়ে পাবনা যাচ্ছিল তিন মাদক ব্যবসায়ী।

এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে সলঙ্গা থানার

হরিণচড়া এলাকায় প্রাইভেট কারটি গতিরোধ করা হয়। এ সময়

প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে টিস্যু বক্সের ভিতর থেকে ২৫শ ৪০

পিস ইয়াবা ও ১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তল্লাশী শেষ না

হতেই চালক শামীম কৌশলে প্রাইভেট কার নিয়ে পালিয়ে যায়।

পুলিশও তার পিছু নিয়ে সকাল ১০টায় উল্লাপাড়া উপজেলার

পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ধামাইকান্দি বাজার এলাকা থেকে

প্রাইভেট কারসহ চালককে আটক করা হয়। এব্যাপারে মাদকদ্রব্য

নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451