বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রণবীরের এমন সিদ্ধান্ত দীপিকাকে খুশি করতেই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০১৭
  • ২৮৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুরের প্রেমের সম্পর্কের কথা কে না জানে। কিন্তু দীপিকার সঙ্গে প্রেম করতে করতেই নাকি ক্যাটরিনা কাইফের সঙ্গেও ঘনিষ্ঠ হতে শুরু করেন রণবীর। অশান্তি শুরু হয় সেখান থেকেই। এ সম্পর্ক হাতে নাতে ধরে ফেলেন দীপিকা। আর এ থেকেই ফাটল ধরতে শুরু করে দীপিকা ও রণবীর কাপুরের সম্পর্কে। দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের মধ্যেও তৈরি হয় শীতল সম্পর্ক।

আবার দীপিকাও রণবীর সিং’র সঙ্গে নতুন করে প্রেমর সম্পর্কে জড়িয়ে পড়েন।

তবে এরইমধ্যে রণবীর সিং’র কাছে প্রস্তাব আসে বার বার দেখোর পরিচালক নিত্য মেহরার নতুন ছবিতে কাজ করার জন্য। আর তার বিপরীতে থাকবেন ক্যাটরিনা। কিন্তু রণবীর ফিরিয়ে দিয়েছেন সেই প্রস্তাব। শোনা যাচ্ছে দীপিকাকে খুশি করার জন্যই নাকি রণবীর ক্যাটরিনা সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

 

এমনিতে রণবীর সিংহ ও ক্যাটরিনার সম্পর্ক খারাপ নয়। ইনস্টাগ্রামে রণবীরকে ফলোও করেন ক্যাট।

তবে ছবি প্রত্যাখ্যানের বিষয়টি নিয়ে রণবীরের মুখপাত্র জানান, দীপিকার জন্য রণবীর ক্যাটরিনার সঙ্গে কাজ করতে চাননি এ ধরনের খবরের কোনো সত্যতা নেই।

এদিকে একের পর এক হিট ছবি দিয়ে ক্যারিয়ারের শীর্ষ অবস্থানে আছে দীপিকা।অপর দিকে রণবীর কাপুর ও ক্যাটরিনার ক্যারিয়ারের দীর্ঘদিন কোনও হিট ছবি নেই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451