সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ বাজারে অবৈধ দোকান ও হকারদের ফুটপাত থেকে
দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকালে
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ
মনসুর উদ্দিন উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তাড়াশ
থানার এএসআই খায়রুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমান আদালতকে
সহযোগীতা করেন। এ সময় তাড়াশ বাজারে কলেজগেট ও প্রেসক্লাব
চত্বরে ফুটপাতকে দখলমুক্ত পথচারীদের নিবিঘেœ চলাচল করতে অবৈধ
প্রায় ২০টি দোকান উচ্ছেদ করা হয়।