সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিয়ে করলেন রাউধা আথিফের বাবা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুন, ২০১৭
  • ২৩০ বার পড়া হয়েছে

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজশাহী আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেছেন সম্প্রতি মারা যাওয়া মালদ্বীপের মডেল ও রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের ছাত্রী রাউধা আথিফের বাবা মোহাম্মদ আথিফ।

তার আইনজীবী নুরুন্নাহার লাবলি রত্মা বলেন, পাত্রীর নাম কনকলতা (৩০)।

তিনি রাজশাহীর পবা উপজেলার নওহাটা পিল্লাপাড়ার বদিউজ্জামানের মেয়ে। কনকলতারও এটি দ্বিতীয় বিয়ে। তার নয় বছরের একটি ছেলে রয়েছে। দুই বছর আগে কনকলতার চিকিৎসক স্বামী জয়নাল আবেদিন ক্যানসারে মারা যান। এছাড়া স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে বলে জানিয়েছেন আথিফ।আইনজীবী নুরুন্নাহার বলেন, পাঁচ লাখ টাকা দেন-মোহরে তাদের বিয়ে হয়। বিয়ের কাবিনে ডা. আথিফ তার মালদ্বীপের ঠিকানা ব্যবহার করেছেন। এছাড়া রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপরভদ্রা এলাকাকে অস্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করেন।

বিয়ের সময় স্ত্রী কনকলতার পরিবারের সদস্যরা উপস্থিত থাকলেও আথিফের পরিবারের কেউ ছিল না। বিয়ের পর ডা. আথিফ লক্ষ্মীপুরে তার নতুন স্ত্রীর বাসায় ওঠেন বলে নুরুন্নাহার জানান।

তিনি বলেন, শরিয়া মোতাবেক তাদের বিয়ে ও নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিড সম্পন্ন হয়েছে। আগামী রোববার তারা আদালতে হাজির হয়ে বিয়ে করার মতামত জানাবেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, ডা. মোহাম্মদ আথিফ বিদেশী হলেও বাংলাদেশে বিয়ে করতে আইনগত কোনো বাধা নেই। এরপরও তিনি পুলিশকে মৌখিকভাবে জানিয়ে বিয়ে করেছেন।

চলতি বছরের ২৯ মার্চ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউধার লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতে নগরীর শাহ মখদুম থানায় কলেজ কর্তৃপক্ষ একটি অপমৃত্যুর মামলা করে। পরে রাউধার বাবা আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

রাউধার মৃত্যুর খবর পেয়ে পরদিন রাজশাহীতে আসেন ডা. মোহাম্মদ আথিফ। এরপর থেকে তিনি রাজশাহীতে রয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451