বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বাউয়েট ক্যাম্পাসে দুইদিন ব্যাপী চিত্র প্রদর্শনী শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ জুন, ২০১৭
  • ৫৪৪ বার পড়া হয়েছে

নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ আর্মি

ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর স্থায়ী

ক্যাম্পাসে বাউয়েট ফটোগ্রাফি এন্ড মিডিয়া ক্লাবের উদ্যোগে

দুইদিন ব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ব্রিগেডিয়ার

জেনারেল (অবঃ) ইঞ্জিনিয়ার এএইচএম শহীদউল্লাহ, পিএসসি প্রধান

অতিথি হিসেবে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এসময় প্রধান অতিথি ফটো গ্যালারী ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ

করে বলেন, ‘বাউয়েট ফটোগ্রাফি এন্ড মিডিয়া ক্লাবের মাধ্যমে ছাত্র-

ছাত্রীদের মধ্যে কিছু দক্ষ ফটোগ্রাফার তৈরি হবে যাদের অবদান সমাজ

উন্নয়নে ভূমিকা রাখবে।

চিত্র প্রদর্শনীতে মোট ৪৭টি ছবি স্থান পায়। এ প্রদর্শনী মঙ্গলবার সকাল

৯টা থেকে বেলা ২টা পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য খোলা থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ও ক্লাবের উপদেষ্টা লে:

কর্ণেল (অবঃ) জি এম আজিজুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি,

অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোঃ মোশারফ হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং

বিভাগের প্রধান- সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান,

পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান- সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ

হোসেন, প্রক্টর ও গণিত বিভাগের প্রধান- সহকরী অধ্যাপক মোঃ নাসির

উদ্দীন, ইইই বিভাগের প্রধান- সহকারী অধ্যাপক মোঃ আকরামুল আলীম ও

সহকারী অধ্যাপক মোঃ মোঃ মোমতাজুর রহমান, সিএসই বিভাগের প্রধান-

সহযোগী অধ্যাপক মোঃ মোহামম্মদ গোলাম সরওয়ার ভ্ধসঢ়;ঞূা, রসায়ন

বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, সমাজবিজ্ঞান

বিভাগের প্রধান- প্রভাষক মোঃ আল আমিন এবং ডেপুটি রেজিস্ট্রার

(একাডেমিক) ও ক্লাবের প্রেসিডেন্ট মোঃ আশরাফুল ইসলাম, সেকশন

অফিসার ও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মোঃ কামরুজ্জামান, এবং সিএসই

বিভাগের ছাত্র ও ক্লাবের জেনারেল সেক্রেটারি মোঃ সাকিব নিহাল অর্ণব।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451