বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জিৎ ঢাকায় আসছেন না

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ জুন, ২০১৭
  • ৫২০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ কথা ছিল ৫ জুন ঢাকা আসবেন কলকাতার নায়ক জিৎ। কিন্তু তিনি ‘বিশেষ কারণ’ দেখিয়ে ঢাকা আসছেন না। সোমবার সন্ধ্যায় ঢাকার অভিজাত একটি ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল তার। সংবাদ সম্মেলনে তার নিজের প্রযোজিত ‘বস ২’ ও ‘আল্লাহ্‌ মেহেরবান’ নিয়ে আলোচনার কথা ছিল।
ছবিটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানাচ্ছে, ‘বিশেষ কারণে জিৎ ঢাকায় আসতে পারছেন না। তবে পরে একদিন ছবি প্রচারণার জন্য আসবেন বলে জানিয়েছেন।’
এবার ঈদে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে জিৎ, নুসরাত ফারিয়া ও শুভশ্রী অভিনীত ছবি ‘বস-টু’। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া আর ভারত থেকে জিৎ এন্টারটেইনমেন্ট লিমিটেড।
সম্প্রতি এই ছবির ট্রেলার এবং ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের একটি গান প্রকাশ পায় ইউটিউবে। গানটি প্রকাশের পর তুমুল বিতর্ক সৃষ্টি হয় দেশে। অভিযোগ ওঠে এতে নুসরাত ফারিয়ার খোলামেলা উপস্থিতি নিয়ে। পরে জাজ মাল্টিমিডিয়া গানটি ইউটিউব থেকে প্রত্যাহার করে নেয়। যদিও একই গান পাওয়া যাচ্ছে জিতের গ্রাসরুট এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451