সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কানসাটে হিন্দু সম্প্রদায়ের দশহারা গঙ্গাস্নান অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ জুন, ২০১৭
  • ৪১০ বার পড়া হয়েছে

আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পাগলা নদীর গঙ্গাশ্রম ঘাটে, হিন্দু সম্প্রদায়ের জাহ্নুমণির দশহারা গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। রোববার ভোর থেকে এ উৎসবে রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার ধর্মপ্রাণ সকল বয়সের নারী-পুরুষ পাপ মোচনের আশায় এতে অংশগ্রহণ করেন।
এছাড়াও নদী তীরে প্রার্থনা, গীতাপাঠ এবং কীর্ত্তনসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। ঐতিহাসিক ভাবে প্রতিবছর এখানে গঙ্গা দশহরা তিথী অনুযায়ী জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসে এই গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। কানসাট গঙ্গাশ্রম কমিটি এই গঙ্গাস্নান অনুষ্ঠানের আয়োজন করে। গঙ্গাস্নানকে ঘিরে কানসাট এলাকা হিন্দু সম্প্রদায়ের মিলন মেলায় পরিনত হয়। নদীতে গঙ্গাস্নান ও পূর্জা অর্চনা শেষে পূণার্থীরা অংশ নেয় ধর্মসভায়।
এদিকে, এ গঙ্গাস্নান অনুষ্ঠানকে ঘিরে কানসাটের পাগলা নদীর তীরে আয়োজন করা হয়েছে গ্রামীন মেলার। মেলায় বসেছে বিভিন্ন প্রসাধনী, কাঠের আসবাবপত্র, মাটির তৈরি জিনিসপত্র, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ, খাবার দোকান। বসেছে কির্ত্তনের জমজমাট আসরও।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451