বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করার অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০১৭
  • ৪১৫ বার পড়া হয়েছে

 

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি:

নৈমিত্তিক ছুটি, প্রশিক্ষণ প্রতিবেদনসহ সবকিছুতেই প্রধান শিক্ষককের

স্বাক্ষর জাল। নিজের প্রয়োজনে সকল কাজেই প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল

করেছেন নাটোরের লালপুর উপজেলার পালিদেহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের

সহকারি শিক্ষক সোনিয়া খাতুন। বিষয়টি জানতে পেরে উপজেলা শিক্ষা

অফিসার বরাবর অভিযোগ দায়ের করেছেন ওই স্কুলের প্রধান শিক্ষক ফারহানা

খাতুন। আর এঘটনাকে কেন্দ্র করে ২৫মে সোনিয়া খাতুন ও তার লোকজন

প্রধান শিক্ষক ফারহানা খাতুন ও অন্য একজন সহকারি শিক্ষককে অকথ্য ভাষায়

গালিগালাজ ও হুমকি দিয়েছেন বলে জানাগেছে।

জানাগেছে সহকারি শিক্ষক সোনিয়া খাতুন পিটিআই এ প্রশিক্ষণ

চলাকালিন প্রতিবেদনে এবং বিভিন্ন সময়ে নৈমিত্তিক ছুটির আবেদনে

প্রধান শিক্ষকের স্বাক্ষর নেওয়া থেকে বিরত থাকার বিষয়ে সন্দেহ হলে প্রধান

শিক্ষক ফারহানা খাতুন শিক্ষা অফিসে খোজ নেন। তিনি জানতে পারেন

সোনিয়া তার সব কাজেই প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে অফিসে জমা

দিয়েছেন। প্রধান শিক্ষক এব্যাপারে গত ৪মে উপজেলা প্রাথমিক শিক্ষা

অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন ।

প্রধান শিক্ষক ফারহানা খাতুন জানান, সহকারি শিক্ষক সোনিয়া খাতুন তার

নিজের মত করে সব কাজ করেন। প্রধান শিক্ষকের স্বাক্ষরটিও নিজেই করেন।

বিষয়টি জানতে পেরে প্রমাণ সহ শিক্ষা অফিসে অভিযোগ দিয়েছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইয়াকুব আলী প্রধান শিক্ষক ফারহানা

খাতুনের দেওয়া অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি তদন্ত করে দেখা

হচ্ছে।

এব্যাপারে অভিযুক্ত সহকারি শিক্ষক সোনিয়া খাতুন মুঠো ফোনে জানান,

তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451