রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে ফরমালিন মুক্ত ফল ও কৃষি উৎপাদনে র‌্যালী ও আলোচনা সভা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০১৭
  • ৪৩০ বার পড়া হয়েছে

 

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধিঃ

বুধবার নাটোরের লালপুর উপজেলা আড়বাব ইউনিয়নে ফরমালিনমুক্ত ফল ও কৃষি

উৎপাদনের লক্ষে জনসচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

সিসিডিবি ও সিপিআরপি এর আয়োজনে সকালে আড়বাব ইউনিয়ন পরিষদ

চত্ত্বর থেকে র‌্যলীটি বের করে ফোরাম নেটওয়ার্ক এর সদস্যগণ। এসময় র‌্যালীটি

ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, র‌্যালী শেষে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে

আলোচন সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের

সভাপতিত্বে বক্তব্য রাখেন আড়বাব ইউপি’র চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী

লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,

কর্মসূচির কর্মকর্তা সুদীপ মন্ডল, প্রশিক্ষক দীপিকা চৌধুরী, সমাজ

সংগঠক জুলিয়েট বাড়ৈ, রিপন অধিকার, সিসিডিবি এরিয়া ম্যানেজার

নাঈমা ইসলাম প্রমুখ। এসময় এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধী জন উপস্থিত

ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451