সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকেঃ
সিরাজগঞ্জের তাড়াশে বাল্যবিবাহ, সন্ত্রাস,জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে জন
সচেতনতা বৃদ্ধির লক্ষে সাইকেল শোভাযাত্রা করেছে চলো বদলাই নামের একটি
সামাজিক সংগঠন । দুইদিন ব্যাপি এই সাইকেল শোভাযাত্রার বিভিন্ন
কর্মসূচি ঘিরে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রেখে শোভাযাত্রাটির শুভ উদ্ভোধন
করেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মো. আব্দুল হক। বক্তবে তিনি
বলেন, গোটা জাতী ও দেশকে অন্ধকার থেকে স্থায়ী মুক্ত করতে হলে বাল্যবিবাহ,
জঙ্গীবাদ ও মাদক প্রতিরোধের কোন বিকল্প নাই।
এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাবেক
সাধারণ সম্পাদক জর্জিয়াস মিলন রুবেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনিছ
প্রধান, তাড়াশ ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মো. ইকবাল হাসান রুবেল
প্রমুখ।
শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বাল্যবিবাহ রোধ করি, সবাই মিলে শপথ নিন-
জঙ্গীবাদ রুখে দিন, মাদককে না বলি-সুস্থ সুন্দর জীবন গড়ি এই তিনটি
স্লোগান সামনে রেখে তাড়াশ ডিগ্রি কলেজের ৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহনে
উপজেলা পরিশদ প্রাঙ্গন থেকে সাইকেল র্যালিটি যাত্রা শুরু করে। বুধবার ও
বৃহস্পতিবার দুইদিন এসব শিক্ষার্থীরা উপজেলার আট ইউপিতে ঘুরে বেড়াবেন।
এ সময়ের মধ্যে তারা প্রতিটি ইউনিয়নের একটি করে শিক্ষা প্রতিষ্ঠানে
বাল্যবিবাহ জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে জন সচেতনতা তৈরির লক্ষে সংক্ষিপ্ত সভা
করবেন। চলো বদলাই নামের এই সামাজিক সংগঠন কে সাইকেল শোভাযত্রায়
সার্বিক সহযোগিতা করেছেন ইত্তেফাক পত্রিকার তাড়াশ সংবাদদাতা গোলাম
মোস্তফা ।