আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: বগুড়ায় জাসদ কেন্দ্রিয় কমিটির সদস্য অ্যাডভোটেক এমদাদুল হকের ছেলে স্কুলছাত্র মাসুক ফেরদৌস হত্যার প্রতিবাদ এবং সকল আসামীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে জাসদ সমর্থিত ছাত্রলীগ। গতকাল রোববার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মোড়ে এসে পথসভায় মিলিত হয়। জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক রামিম হোসেন, তোসিকুল রেজা, নাহিদ হাসান, জেলা কমিটির সদস্য শামিম হোসেন, কলেজ ছাত্রলীগ সাধারন সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ। সভায় বক্তারা অভিযোগ করে বলেন, এই হত্যার মুল হোতা ক্রিকেটার মুশফিকুর রহিমের পিতা হওয়ায় তাকে গ্রেফতারে গড়িমসি করছে স্থানীয় প্রশাসন। বক্তারা অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানান।