বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আর্জেন্টিনা দলে ইকার্দি, বাদ পড়লেন আগুয়েরো

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০১৭
  • ২৬৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: ২০১৩ সালের পরে প্রথমবারের মত আর্জেন্টিনার জাতীয় দলে ডাক পেয়েছেন ইন্টার মিলানের স্ট্রাইকার মাওরো ইকার্দি। আর তাকে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন সার্জিও আগুয়েরো।

দুটি প্রীতি ম্যাচে আগামী ৯ জুন মেলবোর্নে ব্রাজিল ও ১৩ জুন সিঙ্গাপুরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এডগার্ডো বাওজার বরখাস্তের পরে গত ১১ এপ্রিল থেকে জাতীয় দলে কোন কোচ নেই, তবে এই পদে সেভিয়ার কোচ জর্জ সাম্পাওলির নিয়োগ প্রায় নিশ্চিত বলেই ইঙ্গিত পাওয়া গেছে।

আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশন (এএফএ) এই ইঙ্গিত দিলেও সাম্পাওলি জানিয়েছেন এই চাকুরীটা তার স্বপ্ন থাকলেও সব কিছুই এখন সেভিয়ার ওপর নির্ভর করছে। স্প্যানিশ ক্লাবটির সাথে এখনো বছরখানেকের চুক্তি বাকি রয়েছে সাম্পাওলির।

আর্জেন্টাইন দলে ডাক পাওয়া নতুনদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আটলান্টা ফরোয়ার্ড আলেহান্দ্রো গোমেজ, ওয়েস্ট হ্যাম স্ট্রাইকার ম্যানুয়েল লানজিনি, সেভিয়ান জোয়াকুইন কোরেয়া, তিজুয়ানার মিডফিল্ডার গুইডো রড্রিগুয়েজ ও রোমার লিওনার্দো পারেডেস। আগুয়েরোর ম্যানচেস্টার সিটি সতীর্থ পাবলো জাবালেটাও এবারের দলে জায়গা পাননি। তবে তাদেরই সতীর্থ নিকোলাস ওটামেন্ডি ডাক পেয়েছেন। প্রীতি ম্যাচগুলোতে আরো যারা অনুপস্থিত থাকবেন তাদের মধ্যে রয়েছেন এজেকুয়েল লাভেজ্জি, লুকাস প্রাতো ও এ্যাঞ্জেল কোরেয়া।

আর্জেন্টাইন স্কোয়াড:

গোলরক্ষক : নাহুয়েল গাজমান, সার্জিও রোমেরো, গারোনিমো রুলি।
ডিফেন্ডার : এমানুয়েল মামানা, গ্যাব্রিয়ের মারকাডো, জেভিয়ার মাসচেরানো, নিকোলাস ওটামেন্ডি।
মিডফিল্ডার : এভার বানেগা, লুকাস বিগলিয়া, ম্যানুয়েল লানজিনি, লিনার্দো পারেডেস, গুইডো রড্রিগুয়েজ, এডুয়ার্ডো সালভিও।
স্ট্রাইকার : জোয়াকিন কোরেয়া, এ্যাঞ্জেল ডি মারিয়া, পাওলো ডিবালা, আলেহান্দ্রো গোমেজ, গঞ্জালো হিগুয়েইন, মাওরো ইকার্দি, লিওনেল মেসি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451