বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফাইনালের অপেক্ষায় কলকাতা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ২৭৯ বার পড়া হয়েছে

এবার ওয়ার্নারদের খালি হাতেই ফিরতে হচ্ছে। ছবি: এএফপিএবার ওয়ার্নারদের খালি হাতেই ফিরতে হচ্ছে। ছবি: এএফপিদিবারাত্রির ম্যাচ অনেক আগ থেকেই দেখছে ক্রিকেট। টি-টোয়েন্টির সৌজন্যে ‘নাইট ম্যাচ’ও এখন নিয়মিত। কাল বুধবার বেঙ্গালুরুতে আইপিএলের এলিমিনেটর ম্যাচ নিষ্পত্তি হয়েছে গভীর রাতে। তাতে অবশ্য বড় অবদান বৃষ্টির। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের চলে গেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

কাল হায়দরাবাদ হয়তো মনেপ্রাণেই চেয়েছে বৃষ্টিতে ভেসে যাক ম্যাচ। এলিমিনেটরের পরীক্ষায় তাদের স্কোরটা যে খুব বড় হয়নি, ৭ উইকেটে ১২৮ রান করে ডেভিড ওয়ার্নারের দল। টি-টোয়েন্টিতে এই রান টপকানো কী আর কঠিন! বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে গ্রুপ পর্বে ভালো পয়েন্ট থাকায় হায়দরাবাদই চলে যেত দ্বিতীয় কোয়ালিফায়ারে। তাতে বিদায় নিত কেকেআর।
কিন্তু ক্রিকেট–বিধাতা বোধ হয় এবার হায়দরাবাদকে দুহাত ভরে দিতে চাননি। তাই দিবাগত রাত পৌনে একটার দিকে মাঠ আবার খেলার উপযুক্ত হয়ে উঠল। আম্পায়াররা জানিয়ে দিলেন, ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে কেকেআরকে জিততে হলে ৬ ওভারে করতে হবে ৪৮ রান। এই লক্ষ্য তাড়া করতে নেমে ১২ রানে ৩ উইকেট হারালেও কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর ৪ বল বাকি থাকতে একাই ম্যাচ জিতিয়ে ফিরলেন। তিনি ১৯ বলে অপরাজিত ৩২ রান করেন।
হায়দরাবাদ আইপিএল থেকে বিদায় নিলেও কলকাতার ফাইনাল নিশ্চিত হয়নি এখনো। কাল একই মাঠে তাদের দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে। পুনে এরই মধ্যে চলে গেছে ফাইনালে। কলকাতা নিশ্চয়ই স্বপ্ন দেখছে, মুম্বাই-বাধাটা পেরিয়ে শিরোপা লড়াইয়ে নামবে পুনের বিপক্ষে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451