বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিরাজগঞ্জে পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৫ মে, ২০১৭
  • ২০০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি
এলাকায় চুমকি রানী ভৌমিক (২৬) নামে এক পুলিশ
সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের
জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত চুমকি রানী বেলকুচি উপজেলার খাস সোনামুখী
গ্রামের ব্যবসায়ী বাদল কুমার ভৌমিকের মেয়ে।
নিহতের স্বামী পুলিশ সদস্য নীরোধ কুমার সরকার
ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
চুমকির বাবা বাদল ভৌমিক জানান, ৪ বছর আগে
ভাঙ্গাবাড়ি গ্রামের নীল মনি সরকারের ছেলে
নিরোধের সঙ্গে চুমকির বিয়ে ঠিক হয়। বিয়ের আগে
তার পুলিশের চাকরির জন্য ১০ লাখ টাকা যৌতুক দেয়া
হয়। কিন্তু চাকরি হওয়ার পর বিয়ে করতে তালবাহানা
শুরু করে নীরোধ। এরপর স্থানীয়দের সহায়তায় অতিরিক্ত
কয়েক লাখ টাকা যৌতুক দিয়ে তাদের বিয়ে দেয়া হয়।
তার অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে
পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এরই এক পর্যায়ে
রোববার পুলিশ সদস্য নীরোধ বাড়ি আসে। রাতের
কোনো এক সময় স্ত্রীকে মারপিট ও শ্বাসরোধে হত্যা
করে এবং গলায় শাড়ি পেচিয়ে ফাঁসিতে ঝুলিয়ে রেখে
পালিয়ে যায়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল
ইসলাম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে
নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে
পাঠানো হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা
ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। এ
ঘটনার পর থেকে ওই পুলিশ সদস্য পলাতক রয়েছে। এ
ব্যাপারে মামলা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451