বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সারা-আয়ুষের লাভ স্টোরি, সালমানের বোনের কী হবে?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০১৭
  • ৩২৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : সইফ আলি খানের মেয়ে সারা কার হাত ধরে বলিউডে ডেবিউ করবেন, তা নিয়ে জল্পনার পারদ চড়ছিল বেশ কিছুদিন ধরেই l করণ জহরের হাত ধরে নাকি আদিত্য চোপড়ার ঠগস অফ হিন্দস্থানের হাত ধরে? এসব জল্পনা যখন বি টাউনে জোরদার শুরু হয়েছে, তখন শোনা গেল, সারাকে নাকি দেখা যাবে আয়ুষ শর্মার সঙ্গে l বুঝতে পারছেন কার কথা বলছি? সালমানের খানের বোন অর্পিতার বেটারহাফের সঙ্গেই নাকি এবার দেখা যাবে সারাকে l সৌজন্যে অবশ্যই সালমান খান l

মুম্বই মিরর-এর খবর, সারা ইতিমধ্যেই ওই স্ক্রিপ্ট শুনেছেন l পিওর লাভ স্টোরি l শোনা যাচ্ছিল, করণই নাকি ওই সিনেমার পরিচালক l তবে, বিষয়টি কতদূর সত্যি, তা জানা যায়নি l তবে, পরিচালক যে-ই হন না কেন, চলতি বছরের নভেম্বর থেকেই সারা এবং আয়ুষকে একসঙ্গে শ্যুটিং ফ্লোরে দেখা যাবে বলেই খবর l

স্টুডেন্ট অফ দা ইয়ারে টাইগার শ্রফের বিপরীতে সারাকে দেখা যাবে বলে যে খবর পাওয়া যাচ্ছিল, তা এখন প্রায় ঘুরে গেল আয়ুষের সঙ্গে তাঁর রিল লাভ স্টোরি নিয়ে l সারা এবং আয়ুষ কি পর্দায় ম্যাজিক দেখাতে পারবেন, কী মনে হয় আপনাদের?


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451