সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নির্মান কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে পড়ল নির্মানাধীন ব্রীজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০১৭
  • ২০৭ বার পড়া হয়েছে

আব্দুল্ল¬াহ আল মামুন পার্বতীপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের নির্মান কাজ শেষ হওয়ার আগেই নির্মানাধীন একটি ব্রীজের ভেঙ্গে পরার ঘটনা ঘটেছে। প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে ঘিল¬াই নদীর উপর নির্মানাধীন ব্রীজটির নির্ম্মান কাজ শেষ না হতেই রবিবার সন্ধ্যায় তা ভেঙ্গে পড়েছে। উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর শাহাপাড়া থেকে খাগরাবন্দে যাওয়ার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্বাবধানে প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে ঘিল¬াই নদীর উপর নতুন একটি ব্রীজের নির্মান কাজ শুরু হয়। নিম্ন মানের সামগ্রী দিয়ে নির্ম্মান কাজ করায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে ধারনা করছেন একাধীক ঠিকাদার ও এলাকাবাসী। এলাকাবাসীরা আরো অভিযোগ করে বলেন যে, ঠিকাদার সাদ্দাম হোসেন ব্রীজটির নির্ম্মান কাজ নেন। গ্রামের ভিতরের এই ব্রীজটি নির্মান করতে যেয়ে ব্যাপক অনিয়ম ও দূনীতি করা হয়েছে। তারা আরো বলেন, কোন কর্মকর্তা এখানে না আসায় ঠিকাদার তার ইচ্ছে মতো দায়সারা ভাবে কাজটি শেষ করতে চেয়েছিল। তার পরও অনভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে এত বড় একটি ব্রীজ নির্মান করাতে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্রীজ নির্ম্মানকালে বাঁশের খুঁটি সরে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। পরে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান, সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451