আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ৮ মে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ ইউনিট। চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপনসোমবার সকালে জেলা পরিষদ ভবনে সংগঠনের ও জাতীয় পতাকা উত্তোলণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান মইনুদ্দীন মণ্ডল, ভাইস চেয়ারম্যান মনিম উদ দ্দৌলা চৌধুরী, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ,নির্বাহী সদস্য আব্দুল হান্নান, আশিক আহমেদ, যুব রেড ক্রিসেন্ট প্রধান রাকিবুদ্দিন, নয়াগোলা উচ্চ বিদ্যালয় শিক্ষক আব্দুর রহমান সহ রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন,সাধারণ ও যুব সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপনর্যালিতে রেড ক্রিসেন্টের বিভিন্ন শ্লোগান সম্বলিত পোস্টার, প্ল্যাকার্ড ও প্রতিষ্ঠাতা স্যার হেনরী ডুনান্টের ছবি বহন করা হয়। আলোচনায় রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠা ও কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।