মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

মুন্নী-আরফিন রুমির সঙ্গে কণ্ঠ দিলেন নিরব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৩ জুলাই, ২০১৬
  • ৩৩১ বার পড়া হয়েছে

নতুন এক অভিজ্ঞতা হলো চিত্রনায়ক নিরবের। প্রথমবারের মতো কোনো গানে কণ্ঠ দিলেন তিনি। নিজের অভিনীত ‘গেম রিটার্নস’ ছবির একটি গানের কোরাস লাইন আবৃত্তি করেছেন জনপ্রিয় এই অভিনেতা।

‘মনের মঞ্জিল’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নী ও আরফিন রুমি। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। তার স্টুডিওতে সোমবার (১১ জুলাই) রাতে রেকর্ডিং সম্পন্ন হয়। এটি লিখেছেন জনি হক।

গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে নিরব বললেন, ‘অভিনয় করতে গিয়ে সংলাপ বলি। এটাও অনেকটা অভিনয়ের মতোই। তবে অন্যরকম ভালো লাগা কাজ করেছে। কোরাস লাইন দুটো খুব পছন্দ হওয়ায় আবৃত্তি করলাম। আরফিন রুমি আমাকে এ কাজে উদ্বুদ্ধ করেছে।’

এদিকে আরফিন রুমি জানালেন, কাওয়ালি ধাঁচের গান এটি। তার কথার রেশ ধরে দিনাত জাহান মুন্নী বললেন, ‘কাওয়ালি গান সবসময় শ্রুতিমধুর হয়। সুর, সংগীত, গানের অন্ত্যমিল ভালো হয়েছে। সব মিলিয়ে গানের আঙিকটা ভালো লেগেছে আমার। স্কেলটা একটু চওড়া। শ্রোতাদের অন্যরকম লাগবে।’

রয়েল খান পরিচালিত ‘গেম রিটার্নস’ ছবিতে নিরবের সঙ্গে জুটি বেঁধেছেন তমা মির্জা ও লাবণ্য লি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451