সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী এলাকায় গরু ব্যবসায়ীর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে
দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে অপর দুইজন। মঙ্গলবার রাত সাড়ে
১১টার দিকে উপজেলার জামতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই হাবিবুল্লাহ জানান, মঙ্গলবার রাতে
জয়পুরহাট থেকে কুষ্টিয় যাওয়ার পথে সিংড়া উপজেলার জামতলী এলাকায় একটি
গরু ব্যবসায়ীর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই গরু ব্যবসায়ীর মর্মান্তিক
মৃত্যু হয়। পরে সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) বাদশা ও হাইওয়ে পুলিশ
ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নিহতরা হলো কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার মালিহাট গ্রামের মৃত: মুক্তার
হোসেনের ছেলে আব্দুল মান্নান (৫০) ও এক গ্রামের পলানের ছেলে টুকু (৪০)।