শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ১৯২ বার পড়া হয়েছে

 

আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে

আগ্নেয়াস্ত্রসহ জুয়েল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড

আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার জুয়েল পৌর এলাকার আলীনগর প্রান্তিপাড়া

মহল্লার মো. মোর্শেদের ছেলে। সোমবার র‌্যাব-৫ সদর দপ্তর ঘটনাটি নিশ্চিত করেছে।

র‌্যাব জানায়, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা

সেতুর নিকট সড়ক ভবনের সামনের সড়কে আগ্নেয়াস্ত্রসহ একব্যক্তি অবস্থান

করছে এমন গোপন সংবাদ পাওয়া যায়। তৎক্ষনাৎ চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব ক্যাম্পের

কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরে আলমের নেতৃত্বে র‌্যাবের একটি

টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি

ম্যাগাজিন ও একটি মোটরসাইকেলসহ অস্ত্র ব্যবসায়ী জুয়েলকে গ্রেপ্তার করা

হয়। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451