বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা:
বড়াইগ্রামের বনপাড়ায় গ্রামীণ স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব বিষয়ক মত বিনিময়
সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাটোয়ারী জেনারেল হাসপাতালের সম্মেলন
কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ডা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান
পাটোয়ারী। সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন গাইনী এন্ড অবস
বিশেষজ্ঞ ডা. হোসনে আরা হোসেন। সভায় জয়বাংলা সামাজিক আন্দোলন
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারের সঞ্চালনায় অন্যান্যের
মধ্যে জেলা পরিষদ সদস্য সিদ্দিকুর রহমান ও আবুল কালাম জোয়ার্দার, বনপাড়া
পৌরসভার প্যানেল মেয়র মোহিত কুমার সরকার, পল্লী চিকিৎসক মো. ময়েজউদ্দিন,
আশকান আলী, গোলাম মোস্তফা ও সোলায়মান হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে
উপজেলার ৩ শতাধিক পল্লী চিকিৎসক ও গ্রামীণ স্বাস্থ্য কর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে স্বাস্থ্যবিষয়ক বিশেষ কুপনের ড্র অনুষ্ঠিত হয়।